ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

নির্বাচনী জনসভায় নিহত জামায়াত কর্মীর পরিবারের দায়িত্ব নিলেন দলের আমির

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

কিশোরগঞ্জের ইটনায় গত ৮ ফেব্রুয়ারি ডাকসুর ভিপি সাদিক কাইয়ুমের নির্বাচনী জনসভায় যাওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া কৃষক ও জামায়াত কর্মী শাহ আলমের পরিবারের দায়িত্ব গ্রহণ করেছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ইটনা উপজেলার শিমুলবাখ দক্ষিণহাটি এলাকায় শাহ আলমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও স্মরণসভায় এই ঘোষণা দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “আমি ধনী পরিবারে জন্মাইনি, আল্লাহর রহমতে আমি একজন কৃষক পরিবারের সন্তান। কৃষক ও শ্রমজীবীদের সম্মান করা আমার ঈমানি দায়িত্ব। তারা কঠোর পরিশ্রম করে হালাল রুজি উপার্জন করেন, তাদের ঘামের গন্ধ আমার কাছে আতরের মতো।”

তিনি আরও বলেন, “আমি বিশেষ আনন্দ পাই দুই ধরনের মানুষের সঙ্গে সান্নিধ্যে থাকার সময়—নিষ্পাপ শিশুদের এবং দিনমজুর ও শ্রমজীবী মানুষের সঙ্গে।”

স্মরণসভায় তিনি প্রতিশ্রুতি দেন, “যতদিন আমি সংগঠনের দায়িত্বে আছি, ততদিন শাহ আলমের পরিবারের দায়িত্ব পালন করব। ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন, তাদেরও এটি পালন করার আশা রাখি।”

ইটনার স্মরণসভা শেষে ডা. শফিকুর রহমান কটিয়াদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস ছালামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে নিকলী উপজেলার ছাতিরচরে যাওয়ার কথা রয়েছে।

স্মরণসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কাপাসিয়ার নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইয়ুবী এবং ঢাকা উত্তর মহানগর জামায়াতের মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট রোকন রেজা শেখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নির্বাচনী জনসভায় নিহত জামায়াত কর্মীর পরিবারের দায়িত্ব নিলেন দলের আমির

আপডেট সময় : ০১:১৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬