ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ভোট পুনঃগণনা নিয়ে যা জানালেন ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১০৯ বার পড়া হয়েছে

আদালতের নির্দেশ পেলে ভোট পুনঃগণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এ কথা জানান।

গেজেট প্রকাশে কমিশন কোনো তাড়াহুড়া করেনি উল্লেখ করে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কমিশন আইনের মধ্যেই থেকে কাজ করেছে এবং নির্ধারিত সময়ে গেজেট প্রকাশ করা হয়েছে। ১১ দলীয় জোটের ফলাফল পুনর্বিবেচনার দাবি অপ্রাসঙ্গিক বলেও মন্তব্য করেন তিনি। তবে কোনো অভিযোগকারী চাইলে আইনের আশ্রয় নিতে পারেন এবং আদালতের নির্দেশ পেলে ভোট পুনঃগণনার বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে কমিশন সফল হয়েছে এবং এ নির্বাচনের মাধ্যমে প্রত্যাশার চেয়েও বেশি অর্জন হয়েছে।

এ সময় শেরপুর-৩ আসনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভোট পুনঃগণনা নিয়ে যা জানালেন ইসি আনোয়ারুল

আপডেট সময় : ০৪:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬