ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি লোকসভার স্পিকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯৫ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা নয়াদিল্লির প্রতিনিধিত্ব করবেন বলে জানা গেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।

এদিকে, ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এমইএর বিবৃতিতে বলা হয়েছে, তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ওম বিড়লার অংশগ্রহণ ‘ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধুত্বের প্রতিফলন’। এটি দুই দেশের মধ্যে বিদ্যমান গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি নয়াদিল্লির প্রতিশ্রুতিরও পুনর্ব্যক্ত।

বিবৃতিতে আরও বলা হয়, ‘সামাজিক ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক সম্মানের বন্ধনে আবদ্ধ প্রতিবেশী হিসেবে, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত নতুন সরকারের অধীনে বাংলাদেশের অগ্রযাত্রাকে ভারত স্বাগত জানায়। এই সরকারের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ জনগণের ব্যাপক সমর্থন পেয়েছে।’

সাম্প্রতিক সংসদীয় নির্বাচনে বড় জয় পাওয়ার পর বিএনপি সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে প্রায় ৩৫ বছর পর দেশের প্রথম পুরুষ সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ৬০ বছর বয়সী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। পরে বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

শপথ অনুষ্ঠান উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। অনুষ্ঠানে অংশ নিতে ভারত ও পাকিস্তানসহ ১৩টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি লোকসভার স্পিকার

আপডেট সময় : ০৬:৪১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬