ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

উদ্বোধনের আগেই ধসে পড়ল ২৫ কোটি টাকার সড়ক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় নির্মাণাধীন একটি সড়ক উদ্বোধনের আগেই ভেঙে কয়েকফুট দেবে গেছে। প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কের এমন অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সিটি করপোরেশন সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় ইউসিসিএল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। তুরাগ নদের পশ্চিম তীর ঘেঁষে দুটি প্যাকেজের আওতায় বিটুমিনাস কার্পেটিংসহ সড়ক উন্নয়ন কাজ চলছে। এর মধ্যে রয়েছে ২৫০ মিটার ডব্লিউবিএম, ৬০ মিলিমিটার কার্পেটিং, ১ দশমিক ৮ মিটার ফুটপাত, রেলিং ও গার্ডওয়াল নির্মাণ।

স্থানীয়রা অভিযোগ করেন, নির্বাচনের কয়েকদিন আগে সড়কে ঢালাই কাজ শেষ করা হয়। কিন্তু ঢালাইয়ের মাত্র তিন দিনের মধ্যেই সড়কের একটি অংশ ভেঙে যায় এবং কয়েকফুট দেবে যায়। এছাড়া বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। তাদের দাবি, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং যথাযথভাবে ঢালাই না করায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সরেজমিনে দেখা গেছে, কাশিমপুর ৬ নম্বর ওয়ার্ডের ধনঞ্জয়খালী এলাকায় কয়েক কিলোমিটার সড়কের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে একটি অংশে ফাটল দেখা দিয়ে পরে সেটি ভেঙে নিচে দেবে গেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

কাশিমপুর জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান বলেন, নদীর পাড়ে সড়ক নির্মাণ হওয়ায় এটি প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। পরিকল্পনায় কোনো ত্রুটিও থাকতে পারে। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত জানানো হবে।

এদিকে, গাজীপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এ কে এম হারুনুর রশীদ বলেন, ঘটনাস্থল পরিদর্শনের পর বিস্তারিত জানানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

উদ্বোধনের আগেই ধসে পড়ল ২৫ কোটি টাকার সড়ক

আপডেট সময় : ০৬:৫০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬