ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, প্রাণ গেল দুই যুবকের

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—দাউদকান্দি উপজেলার বাহাদুরখোলা এলাকার অটোরিকশা চালক ফারুক হোসেন (৩৮) এবং চুয়াডাঙ্গার সুরুজগঞ্জ বোয়ালিয়া এলাকার বাস যাত্রী মিজানুর রহমান (৪৯)।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় এবং পরে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ওসি জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, প্রাণ গেল দুই যুবকের

আপডেট সময় : ০৭:২৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬