ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

নির্বাচন-পরবর্তী সহিংসতা: জামায়াত সমর্থকের বাড়িতে আগুন, বিএনপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮৭ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন পরও দেশের বিভিন্ন এলাকায় সংঘাত ও সহিংসতার ঘটনা অব্যাহত রয়েছে। খুলনায় জামায়াতে ইসলামীর এক সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগ, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই সমর্থকের ওপর হামলা এবং রাজশাহীতে এক ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

ভোট গ্রহণের দিন বৃহস্পতিবার রাত থেকে রোববার পর্যন্ত অন্তত ২০টি জেলার ২৫টি স্থানে হামলা ও সংঘর্ষে দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া শুক্রবার মুন্সিগঞ্জ ও বাগেরহাটে বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় ‘বিদ্রোহী’ প্রার্থীর দুই সমর্থক নিহত হয়েছেন বলে জানা গেছে।

খুলনায় সমর্থকের বাড়িতে আগুন

খুলনা-৫ আসনের ফুলতলা উপজেলার মশিয়ালী গ্রামের আকুঞ্জিপাড়ায় জামায়াতের এক সমর্থকের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগী শোকর আকুঞ্জি নিজেকে জামায়াত প্রার্থীর সমর্থক পরিচয় দিয়ে অভিযোগ করেন, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করায় বিএনপি প্রার্থীর সমর্থকেরা আগে থেকেই তাঁকে হুমকি দিচ্ছিলেন। তাঁর দাবি, তারাই এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানওয়ার হোসাইন বলেন, রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি।

এ ঘটনার প্রতিবাদে জামায়াত স্থানীয়ভাবে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই সমর্থক আহত

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের নদীপাড় এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির এক নেতাসহ দুই সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং তাঁর চাচাতো ভাই নায়েব আলী। তাঁরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত মিজানুর রহমান অভিযোগ করেন, ভোটের আগের রাতে জামায়াতের এক নেতাকে আটক করার ঘটনার জেরে দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালানো হয়। তাঁকে রক্ষা করতে গেলে তাঁর চাচাতো ভাইও হামলার শিকার হন।

তবে অভিযুক্ত জামায়াত নেতা আব্দুল্লাহ দাবি করেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং এতে মিজানুর রহমান আহত হয়ে থাকতে পারেন।

রাজশাহীতে ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থককে মারধর

রাজশাহী-৫ আসনের বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এক সমর্থককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে পুঠিয়া উপজেলার বিড়ালদহ গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আহসান হাবীব বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি অভিযোগ করেন, ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে কাজ করায় ধানের শীষ প্রতীকের সমর্থকেরা তাঁর ওপর হামলা চালায়।

এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নির্বাচন-পরবর্তী সহিংসতা: জামায়াত সমর্থকের বাড়িতে আগুন, বিএনপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ

আপডেট সময় : ১২:২১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬