ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাসা: গণপূর্ত উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮০ বার পড়া হয়েছে

ফাইল ছবি

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান জানিয়েছেন, নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য রাজধানীর ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি সরকারি বাসা প্রস্তুত রাখা হয়েছে। নতুন প্রধানমন্ত্রী যে বাসা পছন্দ করবেন, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এদিকে, সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিদায়ের আবহ লক্ষ্য করা গেছে। শেষ সময়ে কেউ কেউ নিজ নিজ দাপ্তরিক কার্যক্রম গুছিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে, নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজন নিয়ে তৎপর রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য অধিদফতর।

এর মধ্যে স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গণিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষর করেন। এর আগে ড. নাসিমুল গণি স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাসা: গণপূর্ত উপদেষ্টা

আপডেট সময় : ১২:৪৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬