ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সংসদে ২৩৬ কোটিপতি এমপি, শত কোটিপতি ১৩: টিআইবি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১০৩ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের মধ্যে ২৩৬ জন কোটিপতি এবং ১৩ জন শতকোটিপতি রয়েছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটি এ তথ্য প্রকাশ করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনে বিজয়ী প্রার্থীদের গড় বয়স ৫৯ বছর। বয়সভিত্তিক হিসাবে নির্বাচিত এমপিদের মধ্যে ২৫ থেকে ৩৪ বছর বয়সি ৩ দশমিক ৩ শতাংশ, ৩৫ থেকে ৪৪ বছর বয়সি ৬ দশমিক ৭৩ শতাংশ, ৪৫ থেকে ৫৪ বছর বয়সি ১৮ দশমিক ৮৬ শতাংশ, ৫৫ থেকে ৬৪ বছর বয়সি ৩৩ দশমিক ৬৭ শতাংশ এবং ৬৫ বছরের বেশি বয়সি রয়েছেন ৩৬ দশমিক ৩ শতাংশ।

এছাড়া, এবারের নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন ২০৯ জন। সম্ভাব্য সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতাও প্রথমবারের মতো সংসদে প্রবেশ করছেন বলে উল্লেখ করেছে টিআইবি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সংসদে ২৩৬ কোটিপতি এমপি, শত কোটিপতি ১৩: টিআইবি

আপডেট সময় : ০১:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬