শিরোনাম ::
জামায়াতের আমির দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৪:০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬.৩০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। সভাটি রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমির ডা. শফিকুর রহমান সভায় নবনির্বাচিত এমপিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
ট্যাগস :




























