ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ওমরাহ শেষে ফেরার পথে সৌদিতে পাঁচ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৭৮ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

সৌদি আরবে ওমরাহ হজ পালনের পর দেশে ফেরার পথে লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ পাঁচজনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন—মিজানুর রহমান মিজান (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), তাদের মেয়ে মেহের আফরোজ (১৩), দেড় বছর বয়সী কন্যা সুবহা আক্তার এবং একই গাড়ির চালক মো. জিলানী বাবর (৩০)।

নিহত মিজানের মেঝো মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুতর আহত হয়ে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

মিজান দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী ছিলেন। গত ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন। হজ শেষে রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেদ্দা থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনা ঘটে, বাংলাদেশ সময় রাত ৩টার দিকে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম বলেন, “দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ওমরাহ শেষে ফেরার পথে সৌদিতে পাঁচ বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় : ০৪:২৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬