ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সহিংসতা না থামলে নতুন অভ্যুত্থানের হুঁশিয়ারি জামায়াত সেক্রেটারির

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮৭ বার পড়া হয়েছে

ফাইল ছবি

নির্বাচনী সহিংসতা বন্ধ না হলে দেশ আরেকটি অভ্যুত্থানের মুখোমুখি হতে পারে বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় ঐক্যের নেতারা দেশব্যাপী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ সহাবস্থানের দাবি জানান।

নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে প্রেসক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা অবিলম্বে বন্ধ না হলে দেশ আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে। তিনি আরও বলেন, রক্ত দিয়ে অর্জিত ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হলে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা জনগণ মেনে নেবে না।

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে যেসব আসন নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দেয়া হয়েছে, সেগুলোর সুষ্ঠু নিষ্পত্তির দাবি জানান তিনি। অভিযোগ দ্রুত নিষ্পত্তি না হলে জনগণ রাজপথে নেমে তাদের ভোটের অধিকার আদায় করবে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে বলে তাদের অভিযোগ। নির্বাচনের ফল ঘোষণার পর সারাদেশে ১১ দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের ঘটনাও ঘটছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, জনগণ আর কোনো স্বৈরাচার মেনে নেবে না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ না হলে প্রতিটি ঘটনার জবাব নেয়া হবে।

আমার বাংলাদেশ পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু বলেন, নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ রয়েছে এবং এ বিষয়ে বিভিন্ন সংস্থার প্রতিবেদনেও প্রশ্ন উঠেছে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সহিংসতা না থামলে নতুন অভ্যুত্থানের হুঁশিয়ারি জামায়াত সেক্রেটারির

আপডেট সময় : ০৭:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬