ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

নির্বাচনী সেট-আপ আগেই করা হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮৫ বার পড়া হয়েছে

ফাইল ছবি

কারা কত আসন পাবে, তা নির্বাচনের আগেই নির্ধারণ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে আরব আমিরাত থেকে কারামুক্ত হয়ে দেশে ফেরা ২৪ জন প্রবাসী বাংলাদেশিকে নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাসিরুদ্দিন পাটওয়ারী বলেন, জনগণ ১১ দলীয় জোটের ওপর আস্থা রেখেছিল, কিন্তু তাদের সেই ভোট চুরি করা হয়েছে। তার অভিযোগ, একটি দুর্নীতিগ্রস্ত পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি ভোট চুরির অভিযোগে সংশ্লিষ্টদের জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত নয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে এখনো সুস্পষ্ট অগ্রগতি দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। নতুন বাংলাদেশে সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।

দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে এনসিপির এই নেতা বলেন, দুর্নীতি প্রতিরোধে একটি শক্তিশালী ছায়া মন্ত্রিসভা গঠন করা হবে। এছাড়া আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নির্বাচনী সেট-আপ আগেই করা হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ০৭:৩৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬