ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াতের কেউ এমপি শপথ নেবে না: তাহের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

বিএনপি সংবিধান সংশোধনী পরিষদে শপথ না নিলে জামায়াতে ইসলামীর কোনো সংসদ সদস্যও এমপি হিসেবে শপথ নেবেন না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে  এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিএনপি যদি সংবিধান সংশোধনী পরিষদে শপথ না নেয়, তাহলে অভ্যুত্থানের পর জনগণের সংস্কারের যে আকাঙ্ক্ষা রয়েছে, তা ব্যাহত হবে। তিনি বলেন, “আমরা জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে বদ্ধপরিকর। বিএনপি সংবিধান সংশোধনী পরিষদে শপথ না নিলে জামায়াতের কোনো এমপি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে না। এখন পর্যন্ত এটাই আমাদের সিদ্ধান্ত।”

এদিকে, শপথের বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পাবনা-১ আসন থেকে জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান।

সংসদ সচিবালয় মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি নেয়। তবে বিএনপি জানিয়েছে, তাদের সংসদ সদস্যরা এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না।

শপথ গ্রহণের আগে কক্সবাজার-১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ ফরম থাকলেও বিএনপির কেউ এ পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি। এছাড়া সংবিধানেও এখনো এ বিষয়ে কোনো বিধান অন্তর্ভুক্ত হয়নি।

তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে তা আগে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন, সে বিষয়েও সুনির্দিষ্ট বিধান থাকতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াতের কেউ এমপি শপথ নেবে না: তাহের

আপডেট সময় : ১২:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬