শিরোনাম ::
নতুন মন্ত্রিসভায় কার ভাগ্যে কোন মন্ত্রণালয়
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:২১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯৫ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করাবেন।
এদিকে, মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে যাওয়া সদস্যদের ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন ২৫ জন। পাশাপাশি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন আরও ২৪ জন।
পূর্ণমন্ত্রীদের তালিকা
| ক্র. | নাম | মন্ত্রণালয় |
|---|---|---|
| ১ | মির্জা ফখরুল ইসলাম আলমগীর | স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় |
| ২ | আমীর খসরু মাহমুদ চৌধুরী | অর্থ ও পরিকল্পনা |
| ৩ | সালাহউদ্দিন আহমদ | স্বরাষ্ট্র |
| ৪ | ইকবাল হাসান মাহমুদ | বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ |
| ৫ | হাফিজ উদ্দিন আহমেদ | মুক্তিযুদ্ধ বিষয়ক |
| ৬ | আবু জাফর মো. জাহিদ হোসেন | মহিলা ও শিশু বিষয়ক; সমাজকল্যাণ |
| ৭ | ড. খলিলুর রহমান | পররাষ্ট্র |
| ৮ | আব্দুল আউয়াল মিন্টু | পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন |
| ৯ | কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ | ধর্ম বিষয়ক |
| ১০ | মিজানুর রহমান মিনু | ভূমি |
| ১১ | নিতাই রায় চৌধুরী | সংস্কৃতি |
| ১২ | খন্দকার আব্দুল মুক্তাদীর | বাণিজ্য; শিল্প; বস্ত্র ও পাট |
| ১৩ | আরিফুল হক চৌধুরী | শ্রম ও কর্মসংস্থান; প্রবাসী কল্যাণ |
| ১৪ | জহির উদ্দিন স্বপন | তথ্য ও সম্প্রচার |
| ১৫ | মোহাম্মদ আমিন উর রশিদ | কৃষি; মৎস্য ও প্রাণিসম্পদ; খাদ্য |
| ১৬ | আফরোজা খানম রিতা | বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন |
| ১৭ | মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি | পানি সম্পদ |
| ১৮ | আসাদুল হাবিব দুলু | দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ |
| ১৯ | মো. আসাদুজ্জামান | আইন, বিচার ও সংসদ বিষয়ক |
| ২০ | জাকারিয়া তাহের | গৃহায়ণ ও গণপূর্ত |
| ২১ | দীপেন দেওয়ান | পার্বত্য চট্টগ্রাম বিষয়ক |
| ২২ | আ ন ম এহছানুল হক মিলন | নির্ধারিত হয়নি |
| ২৩ | সরদার সাখাওয়াত হোসেন বকুল | নির্ধারিত হয়নি |
| ২৪ | ফকির মাহবুব আনাম স্বপন | নির্ধারিত হয়নি |
| ২৫ | শেখ রবিউল আলম | নির্ধারিত হয়নি |
প্রতিমন্ত্রীদের তালিকা
| ক্র. | নাম | মন্ত্রণালয় |
|---|---|---|
| ১ | এম রশিদুজ্জামান মিল্লাত | বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন |
| ২ | অনিন্দ্য ইসলাম অমিত | বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ |
| ৩ | মো. শরিফুল আলম | বাণিজ্য; শিল্প; বস্ত্র ও পাট |
| ৪ | শামা ওবায়েদ ইসলাম | পররাষ্ট্র |
| ৫ | সুলতান সালাউদ্দিন টুকু | কৃষি; মৎস্য ও প্রাণিসম্পদ; খাদ্য |
| ৬ | ব্যারিস্টার কায়সার কামাল | ভূমি |
| ৭ | ফরহাদ হোসেন আজাদ | পানি সম্পদ |
| ৮ | মো. আমিনুল হক | যুব ও ক্রীড়া |
| ৯ | মীর মোহাম্মদ হেলাল উদ্দিন | পার্বত্য চট্টগ্রাম বিষয়ক |
| ১০ | হাবিবুর রশিদ | সড়ক পরিবহন ও সেতু |
| ১১ | মো. রাজিব আহসান | রেলপথ; নৌ-পরিবহন |
| ১২ | মো. আব্দুল বারী | জনপ্রশাসন |
| ১৩ | মীর শাহে আলম | স্থানীয় সরকার |
| ১৪ | মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি | অর্থ; পরিকল্পনা; স্বরাষ্ট্র |
| ১৫ | ইশরাক হোসেন | মুক্তিযুদ্ধ বিষয়ক |
| ১৬ | ফারজানা শারমীন | মহিলা ও শিশু বিষয়ক; সমাজকল্যাণ |
| ১৭ | শেখ ফরিদুল ইসলাম | পরিবেশ; ধর্ম; আইন |
| ১৮ | মো. নুরুল হক নুর | শ্রম ও কর্মসংস্থান; প্রবাসী কল্যাণ |
| ১৯ | ইয়াসের খান চৌধুরী | তথ্য ও সম্প্রচার |
| ২০ | এম ইকবাল হোসেইন | দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ |
| ২১ | এম এ মুহিত | স্বাস্থ্য; ডাক ও টেলিযোগাযোগ; আইসিটি; বিজ্ঞান |
| ২২ | আহম্মদ সোহেল মঞ্জুর | গৃহায়ণ ও গণপূর্ত |
| ২৩ | ববি হাজ্জাজ | শিক্ষা; প্রাথমিক ও গণশিক্ষা |
| ২৪ | আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম | সংস্কৃতি |
ট্যাগস :


























