শিরোনাম ::
শফিকুল আলম নতুন চাকরিতে যোগদান করেছেন
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০১:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯৩ বার পড়া হয়েছে
সদ্য বিদায়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম নতুন একটি পদে যোগ দিয়েছেন। তিনি একটি ইংরেজি সংবাদপত্র ‘দ্য ডেইলি ওয়াদা’-এর সম্পাদক হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন।
এই খবর নিজেই তিনি নিশ্চিত করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শফিকুল আলম লিখেছেন, “আমি নতুন সংবাদপত্র ‘দ্য ডেইলি ওয়াদা’-এর সম্পাদক হিসেবে যোগদান করেছি। আপনার দোয়া ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞ।”
এর আগে, দেশেও নতুন সরকার গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি মঙ্গলবার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এছাড়া প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজও বন্ধ ঘোষণা করা হয়েছে।
ট্যাগস :






















