প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ দফতরে দায়িত্ব পালন করছেন।
- আপডেট সময় : ০২:৪৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯২ বার পড়া হয়েছে
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে আগমন করেন। ৫ নম্বর গেট দিয়ে প্রবেশকালে তাঁকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
শপথগ্রহণের পরদিনই নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রীপরিষদের সদস্যরা কর্মদিবস শুরু করেন। জাতীয় স্মৃতি সৌধ ও জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের পর দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়ি ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়িবহর সচিবালয়ে প্রবেশ করে।
সকালের পর থেকেই সচিবালয়ে ছিল সাজসজ্জা ও প্রস্তুতি। প্রধানমন্ত্রীর গাড়িতে ঐতিহ্য অনুযায়ী লাল-সবুজ পতাকা স্থাপন করা হয়। মন্ত্রীরা জানিয়েছেন, তাঁরা জনআকাঙ্খার বাংলাদেশ গঠনে কাজ করবেন। পাশাপাশি তারা স্মরণ করিয়েছেন, মানুষ ১৭ বছরের দুঃশাসনের অভিজ্ঞতা ভুলেনি, এবং রাজনীতিবিদরাও সেই শিক্ষা মনে রাখতে হবে।


























