শিরোনাম ::
মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিকভাবে এগোবে: আইনমন্ত্রী
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৩:৪০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮১ বার পড়া হয়েছে
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই গণহত্যাকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক ও নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নেওয়া হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগের মর্যাদা রাষ্ট্র যথাযথভাবে সংরক্ষণ করবে।’
তিনি আরও যোগ করেন, ‘গণঅভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়ন এবং দেশের গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।’
ট্যাগস :




























