ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে নারীর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮৫ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আজিমনগর ইউনিয়নের পুলিয়া গাবতলী এলাকার আড়িয়াল খাঁ নদীসংলগ্ন ঢাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা বুধবার সকালে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং গলায় শ্বাসরোধের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপরাধীরা অন্যত্র শ্বাসরোধ করে হত্যার পর গভীর রাতে মরদেহটি এখানে ফেলে গেছে।

মরদেহের পরিচয় এবং হত্যার কারণ নির্ধারণের জন্য পুলিশ তদন্ত চালাচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে নারীর মৃতদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬