ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

একুশে ফেব্রুয়ারির বদলে ৮ ফাল্গুনে মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব মাসুদ সাঈদীর

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯৯ বার পড়া হয়েছে

মাসুদ-সাঈদী

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘২১ ফেব্রুয়ারি’ নয়, বাংলা পঞ্জিকা অনুযায়ী ‘৮ ফাল্গুন’ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব দিয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি বলেন, “আজ আমরা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি। এই দিবসের মূল প্রতিপাদ্য হওয়া উচিত অন্যায়ের কাছে মাথা নত না করা এবং একুশের চেতনা সবসময় ধারণ করা। তবে আমরা এ চেতনাকে সর্বস্তরে যথাযথভাবে গ্রহণ করতে পারছি না। এ কারণে বাংলা ভাষার প্রতি আমাদের পূর্ণ সম্মান প্রদর্শনের জন্য এই দিবসটি ৮ ফাল্গুন পালন করা উচিত।”

তিনি আরও বলেন, “আমরা জীবন ও রক্ত দিয়েছি বাংলা ভাষার জন্য। মাতৃভাষা দিবস যেখানে হওয়ার কথা ছিল ৮ ফাল্গুন, সেখানে আজও পালন হচ্ছে ২১ ফেব্রুয়ারি। বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট অনুযায়ী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে; আমি আশা করি সরকার বিষয়টি পুনর্বিবেচনা করবে।”

সভায় জেলা প্রশাসক আবু সাইদ সভাপতিত্ব করেন। এতে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

একুশে ফেব্রুয়ারির বদলে ৮ ফাল্গুনে মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব মাসুদ সাঈদীর

আপডেট সময় : ০১:০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬