বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে হতে পারে, জানালো নির্বাচন কমিশন।
- আপডেট সময় : ০১:৫৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯১ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগেই অনুষ্ঠিত হবে। রোববার (২২ ফেব্রুয়ারি) এই তথ্য ইসি সূত্রে জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে বিজয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা-১৭ আসনটিতে নির্বাচনী অংশগ্রহণের সিদ্ধান্ত নেন এবং কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। এর ফলে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়।
এছাড়া, শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টায় কিডনিজনিত রোগে মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের সঙ্গে মিলিয়ে বিএনপি জোটের আসন সংখ্যা বর্তমানে ২১২।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পায়। স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে জয়ী হয় এবং ১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হয়েছে।


























