ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর, পাবলিক টয়লেট নির্মাণের ঘোষণা

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১৯৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ-এর কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ভবনটিকে পাবলিক টয়লেট হিসেবে রূপান্তরের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ-এর নেতৃবৃন্দ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই কার্যালয় ভবনে ভাঙচুর শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ভবনটির কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ রাখার দাবি জানান।

আন্দোলনের নেতারা অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট আমলে এই কার্যালয় থেকেই ময়মনসিংহের বিভিন্ন দুর্নীতি ও দমন-পীড়নের কর্মকাণ্ড পরিচালিত হয়েছে।

তাদের দাবি, জনস্বার্থে ভবনটিকে অন্য কাজে ব্যবহার করা উচিত। এ প্রেক্ষিতে তারা ভবনটি পাবলিক টয়লেট হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।

তবে এ ঘটনায় এখনো পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর, পাবলিক টয়লেট নির্মাণের ঘোষণা

আপডেট সময় : ০২:৩৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬