শিরোনাম ::
৩ কোটি টাকার হেরোইন জব্দ, সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:২৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১১৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় র্যাব-১২ অভিযান চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ইসমাইল হোসেন (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা। এ সময় তার ব্যবহৃত একটি ট্রাক এবং একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি দিনাজপুরের বীরগঞ্জ থানার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে। র্যাব-১২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসান হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ট্যাগস :






















