ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

২৭০১ পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১০১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

পুলিশ বাহিনীর জনবল সংকট দূর করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সব পর্যায়েই জনবলের ঘাটতি রয়েছে। আপাতত ২ হাজার ৭০১টি কনস্টেবল পদ শূন্য আছে। বিদ্যমান নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেই দ্রুত এসব পদে নিয়োগ কার্যক্রম শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিগত সরকারের সময় স্থায়ী ঠিকানা জালিয়াতির মাধ্যমে নিয়োগের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সেই সময়ে পুলিশের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে কনস্টেবল পদে, ভুয়া স্থায়ী ঠিকানা ব্যবহার করে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনা চিহ্নিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের অনিয়ম না ঘটে, সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ‘চেইন অব কমান্ড’ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে লটারির মাধ্যমে ওসি ও এসপি পদে নিয়োগ দেওয়া হলেও তা স্বচ্ছ ছিল না। এখন থেকে লটারির পরিবর্তে সার্ভিস রেকর্ড, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন করা হবে। পুলিশ বিভাগ যাকে যেখানে উপযুক্ত মনে করবে, সেখানেই দায়িত্ব দেওয়া হবে। এছাড়া কোনো এসপিকে বিধির বাইরে রাজনৈতিক প্রটোকল দিতে বাধ্য করা যাবে না বলেও তিনি জানান।

৫ আগস্টের পর দায়ের হওয়া কিছু মামলায় নিরপরাধ ব্যক্তিদের আসামি করার অভিযোগের বিষয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, কিছু সুবিধাবাদী গোষ্ঠী ব্যক্তিগত স্বার্থে মানুষকে হয়রানি করছে। এসব মামলা গুরুত্বসহকারে পর্যালোচনা করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কেউ অন্যায়ভাবে ভোগান্তির শিকার না হন।

মব ভায়োলেন্স বা গণপিটুনির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মব কালচারের কোনো সুযোগ নেই। দাবি আদায়ের নামে সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া পাসপোর্ট অফিসে দালাল চক্র নির্মূলে সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের মতো নিবন্ধিত সহায়তাকারী নিয়োগের একটি পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশকে জনগণের আস্থাভাজন বাহিনী হিসেবে গড়ে তুলতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। ধ্বংসপ্রাপ্ত প্রাতিষ্ঠানিক কাঠামো পুনর্গঠন করে পুলিশকে একটি কার্যকর ও পেশাদার বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করতে বিভিন্ন মোটিভেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

২৭০১ পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬