ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে দ্রুত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আনোয়ারুল

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:৪৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

ফাইল ছবি

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, কমিশন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, আইনানুগ সব প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুতই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) একান্ত আলাপচারিতায় তিনি জানান, পহেলা বৈশাখের আগে ধাপে ধাপে সব কাজ সম্পন্ন করার জন্য কমিশন কাজ করছে। তিনি আরও বলেন, সংরক্ষিত মহিলা আসন নির্বাচন এবং রাষ্ট্রপতি ও স্পিকার নির্বাচনের কিছু বিষয় সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে তিনি বলেন, কমিশনের কাছে ইতিমধ্যে চিঠি এসেছে, এবং কমিশন সিদ্ধান্তের পর পরবর্তী কার্যক্রম শুরু করবে। তবে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের অংশ হওয়ায় তা আপাতত বেশি প্রাধান্য পাচ্ছে।

সিটি করপোরেশন নির্বাচন দেরি হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, দেরি হবে না। তবে ডিলিমিটেশন, আইনগত বিষয় বা বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো সমস্যা থাকলে তা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রক্রিয়ায় অতিরিক্ত সময় নষ্ট করা হবে না, এবং সময়মতো নির্বাচন আয়োজনের বিষয়ে কমিশন আশাবাদী।

স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়ও বিভিন্ন চ্যালেঞ্জ ছিল, কিন্তু সবাইয়ের সহযোগিতায় তা সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। সিটি করপোরেশন নির্বাচনেও একই সাফল্য আশা করা যাচ্ছে।

মহিলা সদস্যদের সংরক্ষিত আসন নিয়ে তিনি জানান, নির্বাচন কমিশন বর্তমান আইন অনুযায়ী কাজ করবে। আইন পরিবর্তিত হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এবারই প্রথম ১৬ বছর ও তদূর্ধ্ব নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের আওতায় আনা হয়েছে। তবে ভোটাধিকার তারা আইন অনুযায়ী ১৮ বছর পূর্ণ হওয়ার পরই প্রয়োগ করতে পারবেন। ভবিষ্যতে কম বয়সিদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার বিষয়েও কমিশন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে দ্রুত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আনোয়ারুল

আপডেট সময় : ০৭:৪৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬