ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি

তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু এবং এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে মন্ত্রী গণমাধ্যমকে বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। আজকের সাক্ষাৎ ছিল সৌজন্যমূলক। তিস্তা প্রকল্পের বিষয়ে চীনের আগ্রহ রয়েছে। তিস্তা ছাড়াও চীনের সঙ্গে বাংলাদেশের আরও যেসব প্রকল্প রয়েছে, সেগুলো নিয়েও পর্যায়ক্রমে আলোচনা হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সদ্য দায়িত্ব গ্রহণ করেছে। তাই সব বিষয় পর্যালোচনা করে পরে বিস্তারিত জানানো হবে।

এলজিআরডি মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সফরের সম্ভাব্য সময় এখনো নির্ধারণ করা হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: এলজিআরডি মন্ত্রী

আপডেট সময় : ১২:৩৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬