ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

প্রতিবেশী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওয়ার্ড যুবলীগ নেতার বিরুদ্ধে

মোঃ আহসান হাবীব সুমন, জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২২৩৮ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

জামালপুর সদরের ডুয়াইলপাড়া এলাকায় এক প্রতিবেশী গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি লুৎফর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় ওই গৃহবধূ বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডুয়াইলপাড়া এলাকার মজিবর মন্ডলের ছেলে ও পেশায় মুরগি ব্যবসায়ী লুৎফর রহমানের সাথে প্রতিবেশী সিএনজি চালক মঞ্জু মিয়ার স্ত্রীর দীর্ঘ ছয় মাস ধরে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, লুৎফর রহমান তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলেন। লুৎফরের একটি মুরগির খামার থাকার সুবাদে সেখানে যাতায়াতের পথেই এই অনৈতিক সম্পর্কের সূত্রপাত হয়।

সম্প্রতি ওই গৃহবধূ অসুস্থ বোধ করলে ডাক্তারি পরীক্ষায় জানা যায় তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা। মেডিকেল সার্টিফিকেট সংগ্রহের পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। অভিযুক্ত লুৎফর রহমানের স্ত্রী ও দুই সন্তান থাকা সত্ত্বেও তিনি এই অপকর্মে জড়িয়ে পড়েন বলে স্থানীয়রা জানান।

অভিযোগ উঠেছে, গত রাতভর স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য সালিশ-বৈঠকের মাধ্যমে মীমাংসার চেষ্টা চালিয়েছেন। তবে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।

স্থানীয় জনগণের দাবি, লুৎফর রহমান এলাকায় মাদকসেবী ও নারীলোভী হিসেবে পরিচিত। এর আগেও তার বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ উঠেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানান, “রাজনৈতিক প্রভাব খাটিয়ে লুৎফর পার পেয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা চাই দ্রুত আইনের আওতায় এনে তার বিচার করা হোক।

“ভুক্তভোগী গৃহবধূর বাবা সুজন মিয়া বলেন, “আমার মেয়ের জীবন যারা নষ্ট করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা কোনো আপস চাই না, শুধু ন্যায়বিচার চাই।

“বর্তমানে ওই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

প্রতিবেশী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওয়ার্ড যুবলীগ নেতার বিরুদ্ধে

আপডেট সময় : ০২:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬