ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ভোলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯৩ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ভোলার তজুমদ্দিনে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে এক প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে। অভিযান সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন: চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ এলাকার মো. রাকিব (৩০), একই এলাকার মো. জুয়েল (৩৫) এবং মাওলানাকান্দির মো. আলী সনের আল আমিন সম্রাট (২০)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম জানান, গত ২২ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগী নারী কীর্তন শুনে ফেরার পথে তাদের প্রলোভনে অটোরিকশায় ওঠার পর অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করা হয়। পরে গুরুতর অবস্থায় তাকে চাঁদপুর ইউনিয়নের একটি রাস্তায় ফেলে রাখা হয়।

স্থানীয়দের সহায়তায় নারীকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগীর বাবা ঘটনার পর তজুমদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে তিনজনকে গ্রেফতার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য লাভ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান এবং ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা ও আইনি সহায়তা নিশ্চিত করতে জেলা পুলিশ সার্বক্ষণিক পাশে রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভোলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

আপডেট সময় : ০৩:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬