শিরোনাম ::
জাতীয় স্বার্থে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে: সাইফুল
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:৪৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯৩ বার পড়া হয়েছে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জাতীয় স্বার্থে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য মব ভায়োলেন্স বন্ধ করার আহ্বান জানান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাবে সরকারের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার বিষয়ে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
সাইফুল হক বলেন, গঠিত সরকারের জন্য দেশীয় বিনিয়োগকে গুরুত্ব দিয়ে অর্থনৈতিক চাকা সচল করা জরুরি। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য চাঁদাবাজি ও সিন্ডিকেটের উপর নজর রাখা প্রয়োজন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় যে উপদেষ্টা নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করেছিলেন, তাদের কার্যক্রম খতিয়ে দেখা দরকার। পাশাপাশি মেগা প্রকল্পগুলোর খরচ ও আয়ের মধ্যে সমন্বয় রক্ষা করা জরুরি।
ট্যাগস :



























