ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল ৫ জনের

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:১৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

ফাইল ছবি

চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে স্ত্রী ও সন্তানের পর এবার মারা গেলেন সাখাওয়াত হোসেন (৪৯)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সাখাওয়াত হোসেনের শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল।

এর আগে একই ঘটনায় মারা যান সাখাওয়াতের স্ত্রী নুরজাহান আক্তার রানী, ছেলে শাওন, ছোট ভাই সামির আহমেদ সুমন এবং ছোট ভাইয়ের স্ত্রী আশুরা আক্তার পাখি।

ডা. শাওন আরও জানান, বর্তমানে সাখাওয়াতের মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা (৩৮ শতাংশ), ভাইয়ের মেয়ে আয়েশা (৪৫ শতাংশ), ভাইয়ের ছেলে ফারহান আহমেদ আনাস (৩০ শতাংশ) এবং আরেক ভাই শিপন (৮০ শতাংশ) দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সন্ধ্যার দিকে দগ্ধদের স্বজনরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল ৫ জনের

আপডেট সময় : ১২:১৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬