ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

প্রধানমন্ত্রী ও তার পরিবারকে ইফতারে আমন্ত্রণ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৭৯ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আগামী ২৮ ফেব্রুয়ারি ইফতার অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে এ দাওয়াত গ্রহণ করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দাওয়াতপত্র নিয়ে জামায়াতের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

সরকার গঠনের পর এটি ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ। এ সময় তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী মুঠোফোনে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতির সব ধরনের বিতর্কের স্থান হওয়া উচিত সংসদ। এ বিষয়ে একমত পোষণ করে জামায়াত নেতারা বলেন, রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন গণতন্ত্রের অংশ হলেও অতীতের মতো নেতিবাচক রাজনৈতিক চর্চা এড়িয়ে চলা প্রয়োজন। তারা আরও বলেন, সরকারকে মূল্যায়নের জন্য এখনই উপযুক্ত সময় নয়, জাতি ভালো কিছুর প্রত্যাশায় রয়েছে।

এ সময় বিরোধী দল ও সরকারের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সম্প্রীতির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

প্রধানমন্ত্রী ও তার পরিবারকে ইফতারে আমন্ত্রণ জামায়াতের

আপডেট সময় : ১২:২৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬