ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা ছিল সেনাবাহিনীকে মনোবলহীন করার চেষ্টা: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যে ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এ শ্রদ্ধা জানানো হয়।

মন্ত্রী বলেন, ২০০৯ সালের এই দিনে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ প্রায় ৭২ জন কর্মকর্তা-কর্মচারী নিহত হন। দিনটি জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক ও কলঙ্কজনক একটি অধ্যায়। ওই ঘটনায় দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দেওয়ার গভীর ষড়যন্ত্র ছিল বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে সেনা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল নষ্ট করার চেষ্টা করা হয়েছিল।

তিনি আরও বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দেশের জনগণ সবসময়ই দৃঢ় অবস্থানে রয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। দেশকে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা ছিল সেনাবাহিনীকে মনোবলহীন করার চেষ্টা: মির্জা ফখরুল

আপডেট সময় : ০১:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬