ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

এবার পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে বলে আশা করি: শফিকুর রহমান

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৫৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি

জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকারের অধীনে পিলখানা হত্যাকাণ্ডের বিচার সম্ভব। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের পুরো ঘটনা এখনও জাতির সামনে প্রকাশ পায়নি। দুই কমিটির রিপোর্ট থাকলেও ক্ষমতাসীনদের সম্পৃক্ততার তথ্য প্রকাশিত হয়নি, বরং বিরোধী দলকে দোষারোপ করা হয়েছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে আংশিক সত্য উঠে এসেছে। তিনি আশা প্রকাশ করেন, বিচার কার্যকর হলে জাতির দায় স্বচ্ছভাবে মোচন হবে এবং শুধুমাত্র শাখা-প্রশাখা নয়, মূল দোষীদেরই বিচার হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

এবার পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে বলে আশা করি: শফিকুর রহমান

আপডেট সময় : ০১:৫৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬