ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৫৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১১২ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি শিক্ষার্থীর কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, “প্রতিবছর ভর্তি ফি নেওয়া যাবে না। আদালতের আদেশ অমান্য করে যদি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রমাণিত হয়, শিক্ষা মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।”

মন্ত্রী এমপিও বিষয়ে জানান, আগে তাড়াহুড়া করে যাচাই-বাছাই করা হয়েছে। বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সাত কলেজের বিষয়ে এখনও নথি দেখা হয়নি; পরবর্তীতে কমিটি করে বিষয়টি পর্যালোচনা করা হবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করেছে। নীতিমালায় বলা হয়েছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীর কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করতে পারবে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০২:৫৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬