ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার দাবি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে বোমাবর্ষণের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

আইআরজিসির ভাষ্য, ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ পরিচালনা করা হয়েছে। তাদের দাবি অনুযায়ী, এ অঞ্চলে থাকা ২৭টি মার্কিন ঘাঁটি ছিল হামলার লক্ষ্যবস্তু।

এছাড়া ইসরাইলের তেল নোফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর কমান্ড সদর দপ্তর হাকিরিয়া কমপ্লেক্স এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প স্থাপনাতেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

এক বিবৃতিতে সংস্থাটি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানি বাহিনী প্রয়োজন হলে ‘আরও কঠোর ও ভিন্নধর্মী প্রতিশোধমূলক পদক্ষেপ’ নিতে প্রস্তুত এবং ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে।

তবে এসব হামলার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে দুবাইয়ে কয়েকটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের উৎস বা কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার দাবি

আপডেট সময় : ১১:২৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬