শিরোনাম ::
ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১২:১৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ২১০৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহ নগরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে কাজল চক্রবর্তী (৬৫) নামে এক বৃদ্ধকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি নাটকঘর লেন এলাকা থেকে আটক হন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, গত ১০ ফেব্রুয়ারি বিকেলে কাজল চক্রবর্তী শিশুটিকে তার বসতঘরে নিয়ে যান এবং সেখানে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর শিশুটি পরিবারের কাছে বিষয়টি জানালে, কাজল ও তার পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করেন। পরে শিশুর অবস্থা খারাপ হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি নাজমুস সাকিব জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে রাতেই কাজল চক্রবর্তীর বিরুদ্ধে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। শিশুর পরিবার মামলার প্রক্রিয়া শুরু করেছেন।
ট্যাগস :






















