দুই আসনে ভোটে অনিয়মের অভিযোগ নিয়ে হাইকোর্টে বিএনপি
- আপডেট সময় : ১২:৫৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ২০৭৯ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের দুটি আসনে ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থীরা। তারা ওই আসনের ভোট পুনর্গণনার দাবি তুলেছেন।
রাজশাহী-৪ আসনে বিএনপির পরাজিত প্রার্থী জিয়াউর রহমান জামায়াতের প্রার্থী আব্দুল বারীর বিরুদ্ধে, আর পাবনা-৪ আসনে বিএনপির পরাজিত প্রার্থী হাবিবুর রহমান জামায়াতের বিজয়ী আবু তালেব মন্ডলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনেছেন।
রবিবার (১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল আবেদনগুলো শুনানির জন্য গ্রহণ করেন। আদালত উভয় আসনের নির্বাচনী সরঞ্জামাদি ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ দেন এবং বিজয়ী প্রার্থীকে নোটিশ প্রদান করেন। শুনানির দিন ধার্য করা হয়েছে ১১ মে।
বিএনপির প্রার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, যাকে সহযোগিতা করেন আইনজীবী হাবিবুর রহমান।


























