ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দুই দিন নিখোঁজ থাকার পর সোনাইমুড়ীতে শিশুর দেহ ডোবায় মিলল

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৫৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পিতাম্বরপুর গ্রামে নিখোঁজ হওয়া নাদিয়া সুলতানা (২) নামে দুই বছরের শিশুর মরদেহ বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শিশু নাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়। সে ৯ নম্বর দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের সৌদি প্রবাসী নাহিদ হাছানের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাদিয়া বাড়ির আঙিনার বাইরে খেলা করার সময় নিখোঁজ হয়। পরিবার ও প্রতিবেশীরা তাকে খুঁজেও পায়নি। পরে তারা সোনাইমুড়ী থানায় সাধারণ ডায়েরি করেন। শনিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন জানিয়েছেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

দুই দিন নিখোঁজ থাকার পর সোনাইমুড়ীতে শিশুর দেহ ডোবায় মিলল

আপডেট সময় : ১২:৫৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬