ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলা: সাত আসামি ৮ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০৭:০০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / ২০৮১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

নরসিংদীর কিশোরী আমেনাকে সঙ্গবদ্ধ ধর্ষণ ও হত্যার মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরসহ সাতজনকে গ্রেফতার করে তাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড মঞ্জুর করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২য়) মো: মেহেদী হাসান।

রোববার (১ মার্চ) সকাল সাড়ে ১১টায় নরসিংদী জজ কোর্টের ২য় জুডিশিয়াল আদালতে তাদের উপস্থিত করা হয়। গ্রেফতারকৃতদের পক্ষ থেকে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

পুলিশ জানায়, নূরকে গ্রেফতার করা হয়েছে গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে, এবং হযরত আলীকে ময়মনসিংহের গৌরীপুর থেকে। এ পর্যন্ত কিশোরীর মা ফাহিমা বেগমের দায়ের করা মামলায় মোট ৯ জন আসামির মধ্যে ৭ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি রাতে নূরের নেতৃত্বে একটি চক্র কিশোরী আমিনাকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিলে পরদিন (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়।

ধর্ষণ ও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত চার জন এবং সহায়তাকারী সহ তিন জনসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই পলাতক আসামিকেও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলা: সাত আসামি ৮ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০২:০৭:০০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬