শিরোনাম ::
রমজান শেষ হওয়ার পর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি মাসউদ
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৩২:০৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ২০৯৫ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, শিগগিরই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার (১ মার্চ) তিনি রিপোটার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার মাছউদ বলেন, “স্থানীয় সরকার নির্বাচন রমজানের পর শুরু হবে। একের পর এক বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এগুলো বছরের বাকি সময় জুড়ে চলতে থাকবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে তিনি মন্তব্য করে বলেন, “১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে, তবে এটি সর্বোত্তম ছিল না। আমরা নিজেদের ঘাটতি ও প্রক্রিয়াগত উন্নতির বিষয়ে চিন্তা করছি এবং সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি।”
ট্যাগস :


























