রাজশাহীতে ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১১:৩০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ২০৮৮ বার পড়া হয়েছে
রাজশাহীর কর্ণহার থানার ধরমপুর এলাকায় নেপিয়ার ঘাসের একটি ক্ষেত থেকে আদিব (১১) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের সদস্যরা জানান, রোববার সন্ধ্যায় তারাবির নামাজের পর থেকে আদিব নিখোঁজ ছিল। রাতভর খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। সোমবার সকালে স্থানীয়রা একটি নেপিয়ার ঘাসের ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। পরে পুলিশকে অবহিত করা হয়।
খবর পেয়ে কর্ণহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।






















