ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান: লারিজানি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:৪৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ইরান চাপ প্রয়োগ করেছে—মার্কিন গণমাধ্যমের এমন দাবি নাকচ করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি।

স্থানীয় সময় সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমরা আমেরিকার সঙ্গে আলোচনা করব না।”

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করে, আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার পর আলী লারিজানি ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পুনরায় পরমাণু আলোচনা শুরুর জন্য উদ্যোগ নিয়েছেন। তবে ওই প্রতিবেদন প্রকাশের পরই লারিজানি প্রকাশ্যে তা প্রত্যাখ্যান করেন।

এদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগের পথ এখনো বন্ধ হয়নি। সোমবার (২ মার্চ) তিনি বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই—কূটনীতির দরজা এখনও খোলা রয়েছে।”

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে তিনি আরও বলেন, জেনেভায় হওয়া আলোচনা দুই দেশের মধ্যে একটি অভূতপূর্ব সমঝোতার দিকে বাস্তব অগ্রগতি দেখিয়েছিল। তার ভাষ্য, “যুদ্ধের আশঙ্কা থাকলেও শান্তির সম্ভাবনা শেষ হয়ে যায় না। আমি এখনও বিশ্বাস করি, কূটনীতির মাধ্যমেই এই সংঘাতের সমাধান সম্ভব।”

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নেতারা তার সঙ্গে আলোচনায় আগ্রহী। স্থানীয় সময় রোববার (১ মার্চ) দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “তারা কথা বলতে চায়, আর আমি কথা বলতে রাজি হয়েছি। তাই আমি তাদের সঙ্গে কথা বলব। তারা আগে চাইলে এটি করতে পারত। যা করা বাস্তবসম্মত ও সহজ ছিল, তা তারা আগে করতে পারত। তারা খুব দেরি করেছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান: লারিজানি

আপডেট সময় : ১১:৪৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬