ড. মুহাম্মদ ইউনূস আগামী এক বছর ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে থাকবেন
- আপডেট সময় : ০৩:৫৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ২০৮৪ বার পড়া হয়েছে
বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর কড়া নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন।
গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, এটি ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয় এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক)-এর আওতায় করা হয়েছে।
দায়িত্ব ছাড়ার পর প্রধান উপদেষ্টাকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার রীতি বাংলাদেশে নতুন নয়। ২০০৬ সালে তৎকালীন প্রধান উপদেষ্টাকে তিন মাসের জন্য একই ধরনের মর্যাদা দেওয়া হয়েছিল। সেই সময়ের প্রজ্ঞাপনে ‘Special Security Force Ordinance, 1986’-এর আওতায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে সর্বোচ্চ তিন মাস ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করার বিধান ছিল।
২০২৬ সালের নতুন প্রজ্ঞাপনে এই সময়সীমা এক বছর নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মোঃ সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।


























