ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

অভিনন্দন জানিয়ে টানানো বিলবোর্ড অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / ২১৩৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীর ছবি সংবলিত অভিনন্দনমূলক বিলবোর্ড, ব্যানার ও বিজ্ঞাপন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, সকালে গুলশানের বাসা থেকে বের হয়ে হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার সামনে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত একটি ব্যানার দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নির্দেশ পাওয়ার পরপরই ব্যানারটি অপসারণ করা হয়।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে অভিনন্দন জানিয়ে যে বিলবোর্ড ও এলইডি বিজ্ঞাপন প্রদর্শন করা হচ্ছে, সেগুলোও দ্রুত সরিয়ে ফেলতে বলা হয়েছে। এর আগে বিজয় সরণী এলাকায় একটি এলইডি স্ক্রিনে তার ছবি প্রদর্শিত হলে সেখানেও অপসারণের নির্দেশ দিয়েছিলেন তিনি।

এদিকে মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। দিনের কর্মসূচির অংশ হিসেবে তার সঙ্গে সাক্ষাৎ করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। বৈঠকে উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার প্রতিরোধ এবং মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত টহল জোরদার ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

রাজধানীর যানজট পরিস্থিতি নিয়েও প্রধানমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। অতিরিক্ত প্রেস সচিব জানান, ভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচলের কারণে সড়কে যানবাহনের গতি কিছুটা বেড়েছে। আগে রাজধানীতে যানবাহনের গড় গতি ছিল ৪ দশমিক ৫ কিলোমিটার প্রতি ঘণ্টা, যা বর্তমানে বেড়ে ৫ দশমিক ৩ কিলোমিটার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর নিজে ভিভিআইপি প্রটোকল কমিয়ে চলাচল করায় রাষ্ট্রপতি ও মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছেন, এতে যান চলাচলে বিঘ্ন কমেছে।

এছাড়া খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধির খবর নজরে আসার পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এর ইতিবাচক প্রভাব বাজারে পড়তে শুরু করেছে বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

অভিনন্দন জানিয়ে টানানো বিলবোর্ড অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০২:০০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬