ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মার্কিন দূতাবাসে হামলার পর সৌদিতে কনস্যুলার সেবা স্থগিত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / ২০৯২ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার পর দেশটিতে থাকা সব মার্কিন মিশনে কনস্যুলার সেবা স্থগিত করা হয়েছে। রিয়াদের দূতাবাস মঙ্গলবার (৩ মার্চ) এই ঘোষণা দেয়।

দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ নির্ধারিত সব নিয়মিত ও জরুরি সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। জেদ্দা, রিয়াদ ও দাহরানসহ অন্যান্য মার্কিন মিশনে ‘নিরাপদ অবস্থানে থাকার’ নির্দেশনা জারি করা হয়েছে।’ যুক্তরাষ্ট্রের নাগরিকদের দূতাবাস এড়িয়ে চলা এবং ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী চলার পরামর্শও দেওয়া হয়েছে।

ভোরে রিয়াদে দূতাবাসে দুটি ড্রোন হামলা চালানো হয়। এতে সামান্য আগুন ধরে ভবনের কিছু অংশে ক্ষয়ক্ষতি হয়। হামলার কয়েক ঘণ্টার মধ্যে সেবা স্থগিতের ঘোষণা আসে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ‘পাল্টা পদক্ষেপ’ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, হামলার জবাব ওয়াশিংটন শিগগিরই দেবে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা চালায়। তেহরানে হামলায় দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। জবাবে ইরান ও তার বিপ্লবী গার্ড বাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ লক্ষ্যবস্তুর ওপর হামলা চালাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মার্কিন দূতাবাসে হামলার পর সৌদিতে কনস্যুলার সেবা স্থগিত

আপডেট সময় : ০২:২৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬