ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ফরিদপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবকের মৃত্যু

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ফরিদপুরে মাদক ব্যবসার বিরোধের জেরে রাজু শেখ (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে শহরের লক্ষ্মীপুর স্টেশন বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত রাজু শেখ শহরের কুঠিবাড়ীর লক্ষ্মীপুর এলাকার বাবলু শেখের ছেলে। তিনি পৌরসভার ক্লিনারের কাজ করতেন। ঘটনার আগে রাজু মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু পরিবার ও নিজের ভবিষ্যৎ চিন্তা করে তা ছেড়ে দিয়েছেন।

পরিবার জানায়, রাজু মাদক ব্যবসায়ীদের সঙ্গে আর কোনো ধরনের লেনদেনে যুক্ত থাকতে চাননি। কিন্তু তার উপর চাপ সৃষ্টি করতে তাকে বারবার হুমকি দেওয়া হয়। সোমবার (০২ ফেব্রুয়ারি) রাতে রাজুকে নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, রাজুর হত্যাকাণ্ড মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘটিত হয়েছে। মূল পরিকল্পনাকারী হিসেবে হৃদয় নামের একজনকে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফরিদপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৩:০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬