ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

জ্বালানি সংকট হলে লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে : বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ২০৮৭ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতেও লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে।

বুধবার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এই সংকট কেবল বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের জন্য উদ্বেগের বিষয়। সরকার পরিস্থিতি মোকাবিলায় সচেষ্ট।

মন্ত্রী জনগণকে জ্বালানি সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শপিংমলগুলোতে অহেতুক আলোকসজ্জা বন্ধ করুন, ব্যক্তিগত গাড়ি কম ব্যবহার করুন ও বেশি করে গণপরিবহন ব্যবহার করুন। সবাই সাশ্রয়ী হলে সংকট মোকাবিলা সম্ভব।

তিনি আরও বলেন, সরকার যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্বালানি সহায়তা চেয়েছে এবং পল কাপুর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তুলে ধরবেন। সাশ্রয়ী ব্যবহার অব্যাহত থাকলে মার্চ পর্যন্ত বিদ্যমান জ্বালানি পর্যাপ্ত থাকবে।

এছাড়া হঠাৎ ডিজেলের বিক্রি বেড়ে যাওয়ায় মন্ত্রী জানান, দেশের তেল ভারতের দিকে পাচার হচ্ছে। এই পরিস্থিতি রোধে সীমান্তে বিজিবিকে কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জ্বালানি সংকট হলে লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে : বিদ্যুৎমন্ত্রী

আপডেট সময় : ০৩:১৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬