শিরোনাম ::
উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রিজভী আহমেদের দায়িত্ব বেড়েছে
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৩:২২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ২১১৪ বার পড়া হয়েছে
সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার জন্য প্রধানমন্ত্রী দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন করেছেন।
মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি(আইআই) ধারার ভিত্তিতে এই পুনর্বণ্টন কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। অপর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী আহমেদকে তার বর্তমান দায়িত্বের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করা হয়েছে।
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি তাদের মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
ট্যাগস :


























