ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

যুক্তরাষ্ট্রের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৫৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ জোরদারের জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি বলেন, বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। যুদ্ধ দীর্ঘায়িত হলে তা সংশ্লিষ্ট সব পক্ষের জন্যই ক্ষতিকর হবে। তাই দ্রুত কূটনৈতিক সমাধানের মাধ্যমে যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে যুদ্ধ বন্ধের বিষয়টি এককভাবে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর নির্ভর করে না বলেও মন্তব্য করেন তিনি।

ড. খলিলুর রহমান আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত ও বহুমাত্রিক হবে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলেও বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছে।

ইন্দো-প্যাসিফিক প্রসঙ্গে তিনি বলেন, এ অঞ্চল নিয়ে বাংলাদেশকে নতুন করে ভাবতে হবে। তবে এ বৈঠকে সামরিক সহযোগিতা বিষয়ে কোনো আলোচনা হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনকে প্রত্যাশার চেয়ে বেশি শান্তিপূর্ণ ও অবাধ বলে মন্তব্য করেছেন। এছাড়া ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে শুল্ক (ট্যারিফ) ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান। গত ৩১ জুলাই একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং এ বিষয়ে বাংলাদেশের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়টি বিদ্যমান নীতির সঙ্গে সাংঘর্ষিক নয় বলেও উল্লেখ করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

যুক্তরাষ্ট্রের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:৫৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬