ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

গলা ও পায়ের রগ কেটে যুবককে হত্যাচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:২৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / ২০৯০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ফরিদপুরে ইকবাল শেখ (৪৮) নামে এক ব্যক্তির ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্ত জিয়া মন্ডল (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে গণধোলাই দেন স্থানীয়রা।

বুধবার (৪ মার্চ) রাতে জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের আফজাল মন্ডলের হাট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ইকবাল শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ইকবাল শেখ ওই ইউনিয়নের ওয়েজউদ্দীন ফকিরের ডাঙ্গী গ্রামের মৃত রশিদ শেখের ছেলে। অভিযুক্ত জিয়া মন্ডল পার্শ্ববর্তী আলিমউদ্দিনের ডাঙ্গী গ্রামের ওয়াহিদ মন্ডলের ছেলে। গণধোলাইয়ের পর তাকে পুলিশি পাহারায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, জিয়া মন্ডল এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে পরিচিত। এ নিয়ে ইকবাল শেখের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সাম্প্রতিক সময়ে ইকবালকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এর জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, বুধবার রাতে আফজাল মন্ডলের হাটের কাছে একটি বাগান থেকে চিৎকারের শব্দ শুনে কয়েকজন সেখানে যান। তারা ইকবাল শেখকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় অভিযুক্ত জিয়া মন্ডলসহ দুজন মোটরসাইকেলে পালানোর চেষ্টা করেন। ধাওয়া দিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। তখন স্থানীয়রা জিয়াকে আটক করে মারধর করেন। তার সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।

গুরুতর আহত ইকবালকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়েছে বলে পরিবার জানিয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে আহতের ভাই রফিক শেখ বলেন, তার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গলা ও পায়ের রগ কেটে যুবককে হত্যাচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি

আপডেট সময় : ১২:২৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬