বিএনপিকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী: তাহের
- আপডেট সময় : ০১:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ২০৯০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের অভিযোগ করেছেন, বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিভিন্ন ষড়যন্ত্র করেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, খলিলুর রহমান লন্ডন ষড়যন্ত্রের মূল হোতা ছিলেন এবং তিনি বিগত সরকারের সময় নানা ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তিনি আরও অভিযোগ করেন, সাবেক উপদেষ্টা রিজওয়ানের বক্তব্যের মাধ্যমে বিগত সরকারের ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রমাণিত হয়েছে। এই বিষয়ে জাতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন।
তাহের বলেন, গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছেন, কিন্তু বর্তমান সরকার সংস্কার প্রক্রিয়া থেকে সরে গিয়ে জনগণের স্বার্থের বিপক্ষে কাজ করছে। এছাড়া, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের ব্যর্থতা প্রমাণ করছে।
ডেপুটি স্পিকার পদ নিয়ে তিনি বলেন, সংবিধানের আলোকে সরকার লিখিত প্রস্তাব দিলে জামায়াত পদটি বিবেচনা করবে। তবে এর জন্য সরকারের উচিত জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেয়া।




























